বাঁধ নিয়ে কোন গাফিলতি সহ্য করা হবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশিত: 7:09 PM, February 8, 2020

বাঁধ নিয়ে কোন গাফিলতি সহ্য করা হবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী

 

প্রতিনিধি,সুনামগঞ্জ :

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন,বাঁধ নিয়ে কোন গাফিলতি সহ্য করা হবে না। সঠিক ভাবে নীতিমালা অনুযায়ী সঠিক সময়ের মধ্যেই বাঁধের কাজ শেষ করতে হবে দায়িত্বপ্রাপ্ত পিআইসিদের। না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

পিআইসির সভাপতি ও সদস্যদের নিয়ে নানা অভিযোগ নিয়ে প্রতিমন্ত্রী বলেন,পিআইসি সভাপতির সাথে কথা বলেছি,তবে এলাকাবাসীর আন্তরিকতা দরকার কারণ কাজ তাদের ফসলও তাদের সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। তবে যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে তাদের বাতিল করা হবে।

 

সরকারও চায় আগাম বন্যা আসার আগেই নির্দিষ্ট সময়ের আগেই সবকটি বাঁধের কাজ সম্পন্ন করতে হবে। তবে এটা সম্মিলিত একটি কাজ। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদের আন্তরিকতার কোন অভাব নেই,আমরাও চাই সময় মত বাঁধের কাজ শেষ হয়ে যাক। মানুষ ফসল ঘরে তুলুক।

 

শনিবার(০৮ফেব্রুয়ারি)দিনভর ধর্মপাশা,জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন শেষে বিকালে তাহিরপুর উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়ের সোলাইমানপুর বাজারে মতবিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি এসব কথা বলেন।

আরও পড়ুন  করোনা: সিলেটে মোট আক্রান্ত ৮২৬ মারা গেছেন ১৬

 

তিনি আরো বলেন,এবছর সুনামগঞ্জের হাওরের পানি দেরিতে নামায় বাঁধের কাজও দেরীতে শুরু করা হয়। নির্দিষ্ট সময়ের আগে বাঁধের কাজ শেষ না হওয়ার শঙ্কা থাকলেও সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজের তদারকী এবং বাঁধ পরিদর্শনে এসে দেরীতে বাঁধের কাজ শুরু হলেও মন্ত্রণালয় থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। আশা করছি বৃষ্টি শুরু হওয়ার আগেই বাঁধের কাজ সম্পন্ন হবে।

 

তিনি আরো বলেন,নির্দিষ্ট সময়ের আগেই বাঁধের কাজ শেষ করার জন্য,বাঁধের কাজের সুবিধার জন্য বিভিন্ন কমিটি করা হয়েছে। সেই সাথে জেলায় সাংসদ জেলা প্রশাসক এবং প্রশাসনের লোকজন কাজ করছে।

 

এসময় সুনামগঞ্জ-১ আসনের  সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের  সংসদ সদস্য এ্যাডঃ শামীমা শাহরিয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান, পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানাজি, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, ওসি আতিকুর রহমান, যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, রায়হান উদ্দিন রিপনসহ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উধ্বর্তন কর্মকর্তা, স্থানীয় কৃষক প্রতিনিধি, পিআইসির সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মী, আ,লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  তারেক রহমানের হস্তক্ষেপ চেয়েছেন সিলেটের বিক্ষুদ্ধ ছাত্রনেতারা

 

প্রভাতবেলা/এমএ

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ