বাংলাদেশকে কঠিন টার্গেট দিয়েছে আফগানিস্তান

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুন ৩, ২০১৮

মাঠে ময়দানে প্রতিবেদকঃ দেরাদুনে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৮ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান।

 

টসে হেরে ব্যাট করতে নেমে আফগানরা আক্রমণাত্মক ব্যাটিং করে। টি-টোয়েন্টি ম্যাচে ১৬৭ রান তুলে নেয় ৮ উইকেট হারিয়ে। মোহাম্মদ শাহজাদ ও  উসমান গনির দৃঢ়তায় বাংলাদেশকে কঠিন টার্গেট দিতে সক্ষম হয় স্বাগতিকরা ।

উভয়ের পাটনারশীপ ৬২ রানের। ওপেনিং জুটিতে সাজাদ ৪০ ও উসমান করেন ২৬ রান। এই জুটি ভেঙ্গে দেন পেস বোলার রুবেল হোসেন। রুবেলের বলে ক্লিন বোল্ড আউট হয়ে ফিরে যান উসমান।

শাহজাদকে ফেরান বাংলাদেশ অধিনায়ক  সাকিব আল হাসান ৮৬ রানে।

 

বাংলাদেশ শেষ পাঁচ ওভারে দিয়েছে ৭১ রান। উইকেট নিয়েছে ৪টি।

ইনিংসের শেষ ওভারে আবুল হাসান রাজু বেহিসাবী রান দিয়েছেন। এক ওভারেপর পর দুটি ছক্কা হাকান সফিকউল্লাহ। পরের লো ফুল টস বলে বোল্ড আউট হয়ে ফিরে যান।  শেষ ওভারে দিয়েছেন রাজু  ১৯ রান। উইকেট নিয়েছেন দুইটি।

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু ম্যাচটি মাথে গড়ায়।

আরও পড়ুন  জিয়া শুধু বিএনপি নয়,জাতির নেতা ।। ড. এমাজউদ্দীন

খেলাটি সরাসরি দেখাবে গাজী টিভি ও চ্যানেল আই।

তিন ম্যাচের এই সিরিজে দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে মঙ্গলবার, ৫ জুন। মাঝে একদিন পর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ জুন।

তিনটি ম্যাচই একই সময়ে একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ