সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩
ঋতুপর্ণা চাকমা ও তহুরা খাতুন জোড়া গোল করেছেন। এছাড়া সাবিনা খাতুন, সানজিদা আক্তার, সুমাইয়া মাৎসুশিমা ও শামসুন্নাহার জুনিয়র একটি করে গোল করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেছেন।
ম্যাচ ঘড়ির ৩ মিনিটে বাংলাদেশ গোল পেতে পারতো। মনিকা দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দারুণভাবে বল বের করে নিয়ে লং পাস দিয়েছিলেন। ফাঁকায় থাকা সাবিনা বক্সে ঢুকে সময় নিয়ে সোজা গোলকিপার বরাবর শট মেরে সুযোগ নষ্ট করেন। ১১ মিনিটেও মধ্যমাঠ থেকে লং পাস পেয়ে সাবিনা বক্সে ঢুকে গোলকিপারকে ফাঁকায় পেয়ে দূরের পোস্ট দিয়ে মেরে দারুণ সুযোগ নষ্ট করেন। ৩ মিনিট পর সিঙ্গাপুর একবারই প্রতি আক্রমণ থেকে গোল করার চেষ্টা করেছিল। তবে সফল হতে পারেনি। নূর সায়েজআনি বক্সে ঢুকে জোরালো শট নিলেও গোলকিপার রুপনা চাকমা প্রতিহত করেন।
২৪ মিনিটে বাংলাদেশ স্কোরলাইন ৩-০ করে। বক্সের ভেতরে ঋতুপর্ণার জোরালো স্লাইডিং শট গোলকিপার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। সামনে থাকা তহুরা বল পেয়ে চকিতে জালে জড়াতে ভুল করেননি। বাকি সময় বাংলাদেশ আক্রমণ অব্যাহত রাখলেও ব্যবধান আর বাড়েনি। ৩-০ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে যায় সাইফুল বারী টিটুর দল।
যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়র প্লেসিং করে দলকে অষ্টম গোল পাইয়ে সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। সিঙ্গাপুর এই অর্ধে কোনও সুযোগই পায়নি। দীর্ঘদেহী বরুশিয়ার স্ট্রাইকার একাধিকবার বল পেলেও কিছুই করতে পারেনি। দেখাতে পারেনি পায়ের ঝলক। দুই ম্যাচে টানা জিতে বাংলাদেশের মেয়েরা বছরটি শেষ করলো দারুণভাবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি