সিলেট | |
প্রকাশিত: 3:09 PM, May 25, 2018
প্রভাতবেলা প্রতিবেদকঃ বাংলাদেশ-ভারত দুই দেশের মধুর সম্পর্ক বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলাদেশ-ভারত দুই দেশের মধুর সম্পর্ক সম্পর্ক সেই ১৯৭১ থেকেই।
বঙ্গবন্ধুর সময় থেকে গভীর সম্পর্ক। দুই দেশের সম্পর্ক এগিয়েছে অনেটাই । আরও সামনে এগিয়ে যাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘ প্রতিবেশী বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক ছিল। আছে এবং থাকবে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ আমাদের দু’দেশের সম্পর্কে অনেক জল গড়াবে। সম্পর্ক সুদৃঢ় করতে কাজ করছি একসঙ্গে । আমরা এক হয়েই থাকবো। কাজ করে যাবো’।
দু’দেশের সম্পর্ক ধরে রাখায় নজরুল-রবীন্দ্রনাথ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বভারতী বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ধরে রাখায় ভূমিকা রাখছে।
এদিকে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে দুদিনের সফরে কলকাতায় পৌছান।
বিশ্বভারতীর বাংলাদেশ ভবন উদ্বোধন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আশে বাংলাদেশ প্রধানমন্ত্রী ও উপস্থিত ছিলেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নাম উল্লেখ করে বলেন, ‘নজরুল রবীন্দ্রনাথ ছিলেন একই বৃন্তের দু’টি ফুল। রবীন্দ্র-নজরুল বাংলাদেশ ও ভারতের।’
নজরুলের নামে বিশ্ববিদ্যালয়, এয়ারপোর্ট, তীর্থস্থান নির্মাণ করা হয়েছে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু ভবন গড়ার পরিকল্পনার কথা জানান পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি