সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৮
মাঠে ময়দানে প্রতিবেদকঃ বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে ২০১৮’র এশিয়া কাপ টুর্নামেন্ট। ১৫ সেপ্টেম্বর বাঘ-সিংহের লড়াইয়ের মধ্যদিয়ে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে এবারের আসরের।
ছয় দলের টুর্নামেন্টে সরাসরি খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর একটি স্থানের জন্য কোয়ালিফাইতে লড়াই করবে হংকং, মালয়েশিয়া, নেপাল, ওমান, সিঙ্গাপুর ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
বরাবরই এশিয়া কাপ হয়ে আসছিল ওয়ানডে ফরম্যাটে। তবে গত আসরে সেটি বদলে যায়, টি-টোয়েন্টির সেই আসরে বাংলাদেশ ঘরের মাঠে ফাইনালে হেরে যায় ভারতের কাছে। তবে সামনের বছরের বিশ্বকাপের আগে এশিয়া কাপ আবার ফিরছে ওয়ানডেতে, এবার খেলা হবে দুবাই ও আবু ধাবিতে।
উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার। বাংলাদেশ ও শ্রীলঙ্কাসহ আফগানিস্তানও পড়েছে গ্রুপ বি তে। বাংলাদেশের সঙ্গে আফগানদের খেলা পড়েছে আবু ধাবিতে। অন্য গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে থাকবে বাছাইপর্ব পেরিয়ে আসা আরেকটি দল।
হংকং, মালয়েশিয়া, ওমান, আমিরাত, সিঙ্গাপুর ও নেপালের কেউ খেলবে এবারের আসরে। দুই গ্রুপ থেকে শীর্ষ চার দল খেলবে সুপার ফোরে। সেখানে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে । সুপার ফোরের শীর্ষ দুই দল ২৮ সেপ্টেম্বর ফাইনাল খেলবে দুবাইতে।
বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি ১৫ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা, দুবাই ২০ সেপ্টেম্বর, আফগানিস্তান, আবু ধাবি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি