সিলেট | |
প্রকাশিত: 10:25 PM, July 28, 2018
প্রভাতবেলা সংবাদদাতাঃ জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন, বাংলাদেশ হবে সুইজারল্যান্ড অব দ্য ইস্ট’ তার সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা শহরে শিল্প-কারখানা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে মানুষের আগমন। ইতোমধ্যে আমরা ঢাকার আশপাশে ছোট ছোট শহর গড়ে তুলে তোলার পরিকল্পনা নিয়েছিন বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৮ জুলাই) রাজধানীর প্রগতি সরণির বাড্ডা নর্থ ইউলুপ (মেরুল বাড্ডা) উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেখানে সব সুবিধা নিয়ে মাল্টি-স্টোরেড ভবন গড়ে তোলা হবে। এতে ঢাকা শহরের উপর চাপ কমবে। সেই সঙ্গে আমরা ঢাকার সঙ্গে দেশের বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগও বৃদ্ধি করছি।
রাজধানী ঢাকার ওপর চাপ কমাতে পাশেই আধুনিক সুযোগ-সুবিধাসহ ছোট ছোট শহর গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, আমরা কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট তৈরী করবো। যে কোন বড় প্লেন সেখানে ল্যান্ড করতে পারবে। এটি সম্পন্ন করা গেলে প্রাচ্য থেকে পাশ্চাত্যগামী বড় বড় যাত্রীবাহী উড়োজাহাজ কক্সবাজারে যাত্রা বিরতি করবে। রিফুয়েলিং করতে পারবে। খুবই মনোরমভাবে সাজানো হবে এয়ারপোর্টটিকে। পরিকল্পনা মত সব কিছু করতের পারলে আমরা ইস্টের সুইজারল্যান্ড হিসেবে পরিচিতি পাবো।

এসময় ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রী তার পরিকল্পনা তুলে ধরে বলেন, পুরো ঢাকা ঘিরে এলিভেটেড রিং রোড তৈরী করা হবে। যার পুরোটাই হবে উড়াল সড়ক। এছাড়া পাতাল রেলের চিন্তাও আমাদের মাথায় রয়েছে। আমরা ঢাকা শহরে পাতাল রেলের আওতায় নিয়ে আসবো। মনে রাখবেন নৌকায় ভোট দিলে কেউ বঞ্চিত হয় না।
প্রধানমন্ত্রী বলেন, এমন ব্যবস্থা করা হবে যাতে প্রতিদিনই বাইরে থেকে মানুষ ঢাকার কর্মস্থলে এসে কাজ শেষে ফিরে যেতে পারেন। ঢাকার চারপাশের চারটি নদীকে ঘিরে আমরা নৌপরিবহন ব্যবস্থা চালু করবো। নদীগুলোতে যেসব ব্রিজের কারণে নৌচলাচল করতে পারে না, সেসব ব্রিজ পরিবর্তন করে নৌচলাচলের উপযোগী করার পরিকল্পনা নিচ্ছি।
‘ঢাকার খালগুলোকেও নদ-নদীগুলোর সঙ্গে সংযুক্ত করা হবে। রাজধানীর পান্থপথে বড় খাল ছিল, এখন সেখানে বক্স কালভার্ট রয়েছে ভব্যিষতে এটা সরিয়ে খাল উন্মুক্ত করে এলিভেটেড এক্সপ্রেস করে দেবো।’
শেখ হাসিনা বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আমরা আঞ্চলিক বিমানবন্দর হিসেবে গড়ে তুলবো। রাজশাহী ও বরিশাল বিমানবন্দরেরও উন্নত করবো। আর কক্সবাজারে সবচেয়ে দৃষ্টিনন্দন বিমানবন্দর নির্মাণ করা হবে।

বাংলাদেশে কোন কাজ করাই সহজ নয়। এই হাতিরঝিলে ৬৮টি মামলা ছিলো। সেগুলোর সমাধান করে আমাদের হাতিরঝিলে হাত দিতে হয়েছে। একসময়ে যে এলাকায় মানুষ আসতো না, সেখানে এখন শুধু ঢাকার নয় দেশের বাইরে থেকেও মানুষ ঘুরতে আসতে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবো-ইনশাআল্লাহ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি