সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
প্রতিনিধি, বানিয়াচং:
হবিগঞ্জের বানিয়াচংয়ে তরুণীকে ধর্ষণ মামলায় সাইফুল মিয়া (২২) নামের এক যুবককে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সুদিপ্ত দাশের আদালতে হাজির হলে আদালত শুনানি শেষে সাইফুলকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আসামি সাইফুল মিয়া উপজেলার গরীব হোসেন মহল্লার সিরাজ মিয়ার ছেলে। তাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর আল-আমিন হোসেন।
তিনি জানান, বানিয়াচং উপজেলার রুঘু চৌধুরীপাড়া এলাকার এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাইফুলের বিরুদ্ধে বানিয়াচং থানায় প্রায় ৫ মাস পূর্বে একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী ভিকটিমের ভাই রায়হান মিয়া। মামলার পর থেকে আসামি সাইফুল পলাতক ছিল। আজ সোমবার দুপুরে সে আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে বিকেলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি