বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 1:32 PM, August 24, 2020

বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্র‌তি‌নি‌ধি, বা‌নিয়াচং:

“জনতাই পুলিশ,পুলিশই জনতা “ এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচং থানার ১ নং বিটের উদ্যোগে সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নে রবিবার (২৩ আগস্ট) বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

১ নং উত্তর-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরিগঞ্জ সার্কেল এএসপি শেখ মোঃ সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত প্রদীপ কুমার দাশ,এস আই আঃ সাত্তার প্রমূখ। এছাড়া আরও উপস্থিত ছিলেনস্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, আওয়ামীলীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

প্রধান অতিথির বক্তব্যে এএসপি শেখ মোঃ সেলিম বলেন, মাদক, জুয়া ও সহিংসতা রোধ করে সমৃদ্ধ বানিয়াচং গড়তে চাই। আপনারা আমাদের তথ্য দিয়ে সাহায্য করুন। আমাদের মনে রাখতে হবে জনতাই পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ