বাবার সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: 4:45 PM, February 11, 2021

বাবার সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রভাতবেলা ডেস্ক:

কুড়িগ্রামের রাজারহাটে বাবার সাথে অভিমান করে হিরা খাতুন (১৩) নামে এক মেয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঘটনাটি ঘটে উপজেলার নাজিমখান ইউনিয়নের রাঘব মৌজার ছড়ারপাড় গ্রামে। নিহত স্কুলছাত্রী নাজিমখান সরফউদ্দিন দাখিল মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, হিরামনির বাবা ওয়েলডিং মিস্ত্রি হারুন প্রায় সময় তার স্ত্রী সেলিনা বেগমের সাথে খারাপ ব্যবহার করত। এ নিয়ে হিরামনি ও তার বড় বোন হ্যাপি (১৫) অশান্তিতে ছিল। গত বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে হিরা মনির বাবা ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে মারধর করেন। এর প্রতিবাদ করলে দুই মেয়ের গায়েও হাত তোলেন হারুন। এ ঘটনায় মা ও দুইবোন ভীষণভাবে মর্মাহত হন।

এরই জের ধরে বৃহস্পতিবার সকালে বাবার সাথে অভিমান করে মেয়ে হিরামনি তার শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার জানান, পারিবারিক বিরোধের কারণে মেয়েটি বাবার উপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বিকেলে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ