বালাগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, মহিলা নিহত

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

বালাগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, মহিলা নিহত

 

সংবাদদাতা, বালাগঞ্জ:

সিলেটের বালাগঞ্জে রাস্তার বিরোধকে কেন্দ্র করে রুপিয়া বেগম (৫৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। তিনি উপজেলার নসিরপুর গ্রামের জবাদ উল্লার মেয়ে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নসিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৩ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নসিরপুর গ্রামের ইন্তাজ উল্লা ও জবাদ উল্লার পরিবারের মধ্যে বৃহস্পতিবার সকালে রাস্তার নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান রুপিয়া বেগম। আহত হন, ইন্তাজ উল্লা ও তার ছেলে হেলাল মিয়া, জয়নাল মিয়া। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। তবে এই উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে বলে স্থানীয়রা জানান।

এ ব্যাপারে বালাগঞ্জ থানা ওসি গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই পক্ষের বাড়ি পাশাপাশি। উভয়ের মধ্যে ঝগড়া হয়েছে। এ সময় এক মহিলা মারা যান। কেউ বলছেন স্ট্রোক করে আবার কেউ বলছেন লাথি দিয়ে মারা হয়। আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন  যুবদল নেতা উমেদকে গ্রেফতার, জেলা ও মহানগর যুবদলের নিন্দা

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ