সিলেট | |
প্রকাশিত: 5:43 PM, May 24, 2018
হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ফজর অালী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মে) সকালে উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক উপজেলার লামাতাশি ইউনিয়নের কাশিপুর গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে একটি বৈদ্যুতিক ছেড়া তাড়ের সঙ্গে জড়িয়ে পড়লে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন।
এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুঠোফোনে এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি