বিএনপি’র সাবেক সাংসদ আশরাফ আর নেই

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

বিএনপি’র সাবেক সাংসদ আশরাফ আর নেই

 

প্রতিনিধি, খুলনা:

 

খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মো. আশরাফ হোসেন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

আশরাফ হোসেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন।

 

আশরাফ হোসেনের ঘনিষ্ট রাজনৈতিক সহকর্মী এ কে এম মোশফেকুস সালেহীন পাইলট বলেন, ২৫ দিন আগে আশরাফ হোসেনকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তবে সম্প্রতি তার হার্টের সমস্যা বেশি হচ্ছিল। শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে একপর্যায়ে তিনি মারা যান।

 

জানা যায়, খুলনা-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আশরাফ হোসেন। দলটিতে এক সময়ে যুগ্ম মহাসচিবও ছিলেন তিনি। এছাড়াও শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকায় খুলনা জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের সভাপতিও ছিলেন তিনি।

আরও পড়ুন  করোনায় মারা গেলেন সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ