সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯
আদালত প্রতিবেদক: রাজনৈতিক সমাবেশে উসকানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ ৮ নেতা।
সোমবার তাদের জামিন দেন ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারির আদালত।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া অন্য নেতারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এএম মাহবুব উদ্দিন খোকন এবং মাসুদ আহমেদ তালুকদার। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান ও তাহেরুল ইসলাম তৌহিদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি