বিএনপি নেতা খায়রুল কবির খোকন রিমান্ডে

প্রকাশিত: 12:57 PM, November 15, 2023

বিএনপি নেতা খায়রুল কবির খোকন রিমান্ডে
নরসিংদীতে দুই ছাত্রদল নেতা নিহতের ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে এক দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার তাঁকে আদালতে তুলে ছয় দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। জেলা গোয়েন্দা শাখার ওসি খোকন চন্দ্র সরকার এ খবর নিশ্চিত করেছেন।

 

গত ২৫ মে বিকেলে নরসিংদীতে ছাত্রদলের বহিষ্কৃত নেতারা নতুন কমিটি বাতিলের দাবিতে শতাধিক মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা সাদেকুর রহমান সাদেক ও তাঁর সহযোগী আশরাফুল হক গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পথে সাদেকুর এবং পরদিন চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল মারা যান।

 

এ হত্যা মামলায় খোকন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। গত ২৭ জুলাই এর মেয়াদ শেষ হয়। গত ১০ অক্টোবর পুলিশ তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ