সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩
৮ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ২০ কোটি রুপি। সিনেমাটির জন্য ৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন শ্রীলীলা। কিন্তু কয়েক বছরের ব্যবধানে বেড়ে গেছে তার চাহিদা, বেড়েছে তার পারিশ্রমিক। শ্রীলীলা এখন ১ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।
বিজয় দেবরকোন্ডাকে নিয়ে পরিচালক গৌতম তিনানুরি নাম ঠিক না হওয়া একটি সিনেমা নির্মাণ করছেন। সিনেমাটিতে শ্রীলীলাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু বিজয়ের সঙ্গে এ সিনেমায় অভিনয় করতে অপারগতা প্রকাশ করেন এই অভিনেত্রী। তবে কী কারণে এই প্রস্তাব ফেরান, তা ছিল অজানা।
সিয়াসাত ডটকম জানিয়েছে, শ্রীলীলার হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। যেগুলোর শিডিউল আগেই দিয়ে রেখেছেন তিনি। এ সিনেমার শুটিং শুরু হতে কিছুটা বিলম্ব হবে। যার কারণে শুটিং শিডিউল দেওয়া কঠিন হয়ে পড়ে। এজন্য বিজয়ের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন শ্রীলীলা। এরপর শ্রীলীলার পরিবর্তে অন্য কাউকে নেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা।
শ্রীলীলা আপত্তি জানানোর পর গুঞ্জন উঠে, এ সিনেমায় শ্রীলীলার পরিবর্তে অভিনয় করবেন রাশমিকা মান্দানা। আর সিনেমাটির মাধ্যমে দীর্ঘ দিন পর জুটি বেঁধে পর্দায় ফিরবেন এই যুগল। কিন্তু এ গুঞ্জন বাস্তবে রূপ নেবে না বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এ বিষয়ে একটি সূত্র বলেন— ‘‘সিনেমাটির জন্য ‘এজেন্ট’খ্যাত অভিনেত্রী সাক্ষী বৈদ্যর সঙ্গে আলাপ আলোচনা করছেন পরিচালক। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।’’
বিজয় দেবরকোন্ডা ‘ফেমিলি স্টার’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর কাজ শেষ হলে আগামী বছর নতুন এই সিনেমার শুটিং শুরু করবেন নির্মাতারা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি