বিয়ানীবাজার পৌরনির্বাচন ২৫ এপ্রিল

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৭

সংবাদদাতা, বিয়ানীবাজার:সিলেটের বিয়ানীবাজার পৌরসভার বহু আকাঙ্খিত নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৫ এপ্রিল (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ মার্চ। বিস্তারিত পাওয়া যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। ১৪ মার্চ (মঙ্গলবার) অফিস সময়ের শেষের দিকে পৌরসভা নির্বাচনের ঘোষিত তফশিলের বিষয়টি জানা যায়।
এদিকে, নির্বাচনের তফশীল ঘোষণার পর থেকেই পৌর নাগরিকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। তফশীল ঘোষণার পরই তৎপর হয়ে উঠেছেন বিভিন্ন পদের প্রার্থীরাও।
এমএমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ