বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মুক্তাদির আর নেই

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মুক্তাদির আর নেই
সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আবদুল মুক্তাদির আর নেই। সিলেট নগরীর  হারামাইন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার(৭নভেম্বর) সকালে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৯ বছর।প্রভাতবেলা প্রতিবেদক♦
মরহুমের মরদেহ বিয়ানীবাজারের তিলপারা ইউনিয়নের দাসউরা গ্রামের বাড়ীতে নেয়া হয়েছে। বেলা আড়াইটায় গ্রামের বাড়ীতে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। বা’দ এশা উপশহর বি ব্লক মসজিদে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাকে মানিক পীর গোরস্তানে দাফন করা হবে।
সিলেট ট্রেড সেন্টার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, সিলেট ইবনে সিনা হাসপাতাল, গার্ডেন টাওয়ারসহ বহু প্রতিষ্টানের পরিচালক। এছাড়া শিক্ষানুরাগী ও সমাজ সেবক হিসেবে সিলেট নগরীতে খ্যাতিমান ছিলেন।
আব্দুল মুক্তাদির দীর্ঘদিন থেকে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য গত সপ্তাহে ভারত যান। সেখানকার চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি নেননি। ভারতীয় চিকিৎসকরা কিছু ঔষধ দিয়ে দেশে ফিরে যেতে পরামর্শ দেন।
সে অনুযায়ী তিনি গত মঙ্গলবার দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর আব্দুল মুক্তাদিরের শারিরিক অবস্থার  আরো অবনতি হতে থাকে। তাই জরুরী ভিত্তিতে তাকে আল হারমাইন হাসপাতালে ভর্তি করা হয় বুধবার। সেখানেই আজ তার ইন্তেকাল হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ