সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩
মাঠে ময়দানে ডেস্ক:
বুধবার (৪ অক্টোবর) আহমেদাবাদে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে নিয়ে ‘ক্যাপ্টেন্স মিট’ নামক অনুষ্ঠানের আয়োজন করে আইসিসি। সেখানেই বিশ্বকাপ নিয়ে নিজেদের লক্ষ্য ও ভাবনার কথা জানিয়েছেন অধিনায়করা।
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের সবথেকে বড় অর্জন কোয়ার্টার ফাইনাল। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছিল মাশরাফীর নেতৃত্বধীন দলটি। আসন্ন ভারত বিশ্বকাপে আগের আসরগুলোর অর্জনকে ছড়িয়ে যেতে চান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
ক্যাপ্টেন মিটে সাকিব আল হাসান বলেন, ‘আমার কাছে মনে হয় বিশ্বকাপের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত। আমরা যদি ২০১৯ বিশ্বকাপের পর থেকে সর্বশেষ ৪ বছরের কথা বলি, খুব সম্ভবত আমরা বাছাই পর্বের (ওয়ানডে সুপার লিগ) পয়েন্ট সিস্টেমে তৃতীয় বা চতুর্থ ছিলাম। দল হিসেবে আমরা বেশ ভালো করেছি। এখন আমাদের সময় এসেছে বিশ্বকাপে ভালো কিছু করে দেখানো।’
বিশ্বকাপে নিজের উপর কোনো চাপ আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে টাইগার অধিনায়ক বলেন, ‘না একেবারেই চাপ নেই। আমার মনে হয় প্রেশার আমাকে ভালো করতে সবসময় অনুপ্রাণিত করেছে। তাছাড়া ব্যক্তিগতভাবে আমি কখনোই পরিসংখ্যান দেখিনা। আমি সবসময় দলের জন্য অবদান রেখেছি। আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি। তাছাড়া আমরা আগে যা করেছি, দেশের মানুষ তার চেয়েও বেশি কিছু প্রত্যাশা করছে।’
এবার নিয়ে পাঁচবার বিশ্বকাপে অংশ নিচ্ছেন সাকিব। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে আট ম্যাচে ৬০৬ রান করেন টাইগার অধিনায়ক। দুটি সেঞ্চুরির পাশাপাশি পাঁচটি হাফসেঞ্চুরির দেখা পেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টারবয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি