সিলেট | |
প্রকাশিত: 10:09 PM, June 18, 2018
মাঠে ময়দানে ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপে ‘এফ ‘গ্রুপের ম্যাচ দেখতে গ্যালারী উপচে পড়ছিল দর্শক। হলুদ-নীলে ছেয়ে গিয়েছিল পুরো স্টেডিয়াম। গানের ছন্দে মাতোয়ারা সমর্থকরা। হতাশ হতে হয়নি তাদের।
সুইডেন বিশ্বকাপে শুভসূচনা করেছে। আন্দ্রেস গ্রাংকভিস্টের একমাত্র গোলে সুইডেনের কাছে পরাস্ত হয় দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে মুখে চওড়া হাসি নিয়ে মাঠ ছেড়েছে জ্যান ওলোফ অ্যান্ডারসনের শিষ্যরা।
সোমবার (১৮ জুন) রাশিয়া বিশ্বকাপের এফ গ্রুপের ম্যাচে মাঠে নামে সুইডেন ও দ. কোরিয়া। দিনের প্রথম ম্যাচটির প্রথমার্ধের খেলায় ছিল গোল শূন্য
পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ছিলো সুইডিশদের দখলে। আধিপত্য বিস্তার করেছে খেলেছে হলুদ জার্সিদারীরা।
দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় সুইডেন। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে সেন্টার ব্যাক আন্দ্রেস গ্রাংকভিস্টের পেনাল্টি থেকে ১-০ তে এগিয়ে যায়। ম্যাচের ৬৫তম মিনিটে ভিডিও অ্যাসিটেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তিতে পেনাল্টি থেকে করা গোলেই জয়ের দেখা পায় সুইডিশরা।
সুইডেনের রক্ষণ ভাঙতে সমতায় ফিরতে চেষ্টা চালিয়েছে কোরিয়া। কিন্তু মাঠে তা কার্যকরকরতে পারেনি।
ফলে ১-০ গোলে জয় নিয়ে নিজেদের প্রথম ম্যাচের খেলা শেষ করেছে স্ক্যান্ডেনেভিও অঞ্চলের দাপুটে এই দলটি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি