বিশ্বকাপে সেরা আপসেট জার্মানির বিদায়

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৮

মাঠে ময়দানে ডেস্কঃ  বিশ্বকাপ আসর থেকে এভাবে বিদায় নিতে হবে কে ভেবেছিল। এমন করুণ বিদায়।

রাশিয়া  বিশ্বকাপ আসরে সেরা আপসেট। সেরা অঘটন দেখলো বিশ্ব।

জার্মানিকে এক অশুভ দিকে বিদায় নিতে হলো দ.কোরিয়ার আছে হেরে।

 

বৃহস্পতিবার ( ২৭ জুন) চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি মাঠে নেমেছিল গ্রুপের শেষ ম্যাচে দ.কোরিয়ার বিপক্ষে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানিকে ০-২ ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছেড়ে যেতে হলো দ.কোরিয়ার কাছে।

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে  গেল কনফেডারেশনস কাপেরও চ্যাম্পিয়ন জার্মানিকে দিয়েই শুরু হল বড় দলের পতন।

দক্ষিণ কোরিয়ার নিজেদের যোগ্যতার প্রমান দিয়েই ভাল খেলা উপহার দিয়ে বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় ঘন্টা বাজিয়ে দিল।  নিজেদের ইতিহাসে এই প্রথম গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হলো জার্মানিকে।

এবারের আসরে জার্মানি নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের হার দিয়ে শুরু করে।  জয়ের দেখা পায় দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে।

গ্রুপের তৃতীয় ম্যাচের  দক্ষিণ কোরিয়া আছে হার । সেসাথে অন্য ম্যাচে মেক্সিকোর বিপক্ষে সুইডনের জয় জার্মানিকে ছিটকে দিয়েছে এবারের আসর থেকে।

আরও পড়ুন  করোনা ভাইরাস : বাংলাদেশিদের ফেরাতে নিবন্ধন শুরু

 

গ্রুপ ‘এফ’ থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেল মেক্সিকো এবং সুইডেনের।

গ্রুপ সেরা হল সুইডেন। রানার্সআপ মেক্সিকো। তিন নম্বরে সাউথ কোরিয়া। আর চারে থেকে বিদায় নিতে হল জার্মানিকে।

বিশ্বকাপে শেষ পাঁচ বছরে এই নিয়ে চারবার গ্রুপ পর্ব থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পতন হল। ২০০২ সালে  বিদায় নেয় ফ্রান্স, ২০১০ এ  ইতালি এবং ২০১৪তে স্পেন।

 

জার্মানি মুলারকে বসিয়ে রেখে শুরুর একাদশে ওজিলকে খেলায়। আগের মতোই তারা ৪-২-৩-১ ফর্মেশনে শুরু করে। কোরিয়া ৪-৪-২।

প্রথমার্ধে জার্মানি ৭৫ শতাংশ সময় বল দখলে রাখে। তাদের টার্গেটে শট ছিল দুটি। প্রথম ৪৫ মিনিটে তারা ৩৫১টি পাস খেলেও গোল বের করতে পারেনি।

 

ম্যচ শুরু তৃতীয় মিনিটে দ.কোরিয়ার কিম ইয়াংগুওন জটলা থেকে গোল করে দলকে এগিয়ে দেন। পরে অবশ্য অফসাইডের বাঁশি বাজলেও তা ভিএআর প্রযুক্তি থেকে নিশ্চিত হয়ে মূল রেফারি গোলের নির্দেশনা দেন। ১-০ গোলে এগিয়ে যায় দ.কোরিয়া।

আরও পড়ুন  বিশ্বের ১শ’ কোটি শিশু চরম ঝুঁকিতে

এর তিন মিনিট পরেই গোল শোধ করার জন্য জার্মানির পুরো দল দ.কোরিয়ার জালের দিকে চলে যায়।

এমনকি গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারও নিচে নেমে যান। কিন্তু প্রতি আক্রমণে জার্মান রক্ষণ ফাঁকা পেয়ে গোল করে বসেন সন হেউংমিন। ভাগ্য কাকে বলে।

 

দ.কোরিয়া ২-০ গোলে এগিয়ে জয় নিয়ে বিশ্বকাপ শেষ করে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ