সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৭
বিশ্বনাথের অলংকারী পৌদনাপুর হযরত শাহপরান হাফিজিয়া দাখিল মাদরাসায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় সরকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার গত (৬ জুলাই) মাদরাসা অডিটরিয়ামে মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানী নগর আসনের এম পি ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে যুগান্তকারী উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নের সুফল আমাদেরকে ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্টুভাবে যাতে লেখা পড়া হয় সেদিকে কড়া নজর রাখতে হবে। পরিচালনা কমিটির সদস্যদেরকে হতে হবে আরও সচেতন। তিনি মাদরাসার উন্নয়নে ত্রিশ হাজার টাকার অনুদান ঘোষনা করেন এবং এলাকার অলংকারী, পশ্চিম অলংকারী, পূর্ব অলংকারী এবং পৌদনাপুর এই চারটি মসজিদসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অচিরেই সৌর বিদ্যুৎ প্রদানের প্রতিশ্রুতি দেন। তিনি মাদরাসার পার্শ্ববর্তী এলাকার কাঁচা রাস্তাগুলি পাকাকরণসহ এলাকাবাসীর বিভিন্ন দাবী দাওয়া বাস্তবায়নেরও আশ্বাষ প্রদান করেন।
মাদরাসার সুপার মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় মহাসচিব, কামাল বাজার ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি এ.কে.এম মনোওর আলী, মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি কবি গীতিকার নাজমুল ইসলাম মকবুল, নুরে মদীনা ইউ.কের জয়েন্ট সেক্রেটারী মাওলানা তাজুল ইসলাম জাকারিয়া, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী মোঃ আব্দুল হান্নান, মোঃ আনোয়ার আলী, সংগঠক মোঃ সিতাব আলী, বিশিষ্ট ব্যবাসায়ী মোঃ তাজ উদ্দিন বাবুল, জয়নাল আবেদিন, সমাজসেবী সালেহ আহমদ তোতা, একেএম দুলাল, আব্দুল ওদুদ মেম্বার।
শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাদরাসার ছাত্র হাফিজ নুর উদ্দিন, সঙ্গীত পরিবেশন করেন মোঃ আজিজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক শহিদুল হাসান, আমিনুল ইসলাম, ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ মনওয়ার হোসেন।
অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির এবং জেনারেল কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, এলাকার মুরব্বীয়ান, বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র ছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির ৮৩ হাজার চারশত টাকা বিতরণ করা হয়। (বিজ্ঞপ্তি)

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি