বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানসহ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা : জেলা বিএনপির নিন্দা

প্রকাশিত: 2:08 PM, November 2, 2020

বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানসহ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা : জেলা বিএনপির নিন্দা

প্রভাতবেলা ডেস্ক:

বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খানসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা বিএনপি। মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনে দেশের নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে। এখন দিনের বদলে রাতে ভোট বাক্স ভরে রাখা হয়। বিগত সংসদ নির্বাচনে সরকারের নজিরবিহীন মধ্যরাতের ভোট ডাকাতির উৎসব গোটা বিশ্বনাথবাসী দেখেছে। এখন বিভিন্ন স্থানে উপনির্বাচনেও সরকারের ভোট ডাকাতি অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সরকারী দলের ভোট ডাকাতি ও ষড়যন্ত্র উপেক্ষা করেও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এমাদ উদ্দিন খান বিজয়ী হন। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর এক অতিউৎসাহী সদস্য নিজে বাদী হয়ে নির্বাচনের পরদিন শুক্রবার রাতে বিশ্বনাথ থানায় নবনির্বাচিত চেয়ারম্যানসহ ৩৫ জন দলীয় নেতাকর্মীর নামোল্লেখ করে আরো ১০০/১২০ জনকে অজ্ঞাত আসামী করে নির্বাচনের দিন পুলিশের উপর হামলা, নির্বাচনী সরঞ্জাম বহকারী গাড়ি ভাংচুর ও সরকারী কাজে বাধা দেয়ার কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করেন।

আরও পড়ুন  ঘরে মাটির নিচে মাদক, স্বামী-স্ত্রী আটক

যা সরকার কর্তৃক বিরোধী নেতাকর্মীদের উপর দমন-পীড়নের বহিঃপ্রকাশ। এধরনের ফ্যাসিবাদী কর্মকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় বিশ্বনাথবাসী সরকারের সকল অগণতান্ত্রিক কর্মকান্ডের দাঁতভাঙ্গা জবাব দিতে বাধ্য হবে।

 

সর্বশেষ সংবাদ