সিলেট | |
প্রকাশিত: 7:44 PM, August 9, 2016
সংবাদদাতা, বিশ্বনাথ: বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সফিউল ইসলাম বারিক (৪৫) নামক ওই ব্যক্তি লামাকাজি ইউনিয়নের মোল্লারগাঁওয়ের সামছুন নুরের ছেলে। মঙ্গলবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, সিলেট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন সফিউল ইসলাম বারিক। একই দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-থ-১৪৭৪) বারিকের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ আবদুল হাই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি