সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের বিয়ানীবাজারে ট্রাকচাপায় ৪ অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। ১০ মার্চ শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের আলীনগর ইউনিয়নের টিকড়পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা এ খবর নিশ্চিত করেছেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন চক্রবর্তী প্রভাতবেলাকে জানান, নিহতদের একজনের নাম সাব্বির ও আরেকজনের নাম দুলাল। উভয়ের বাড়ি কানাইঘাটে। অন্য দু’জনের নাম জানা যায়নি।
পুলিশ জানায়, সিলেটমুখী একটি ট্রাক উল্টোদিক থেকে আসা যাত্রীবাহী সিএজিচালিত অটোরিকশাকে (সিলেট থ-১১ ৪৭৭২) চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। অন্য একজনকে গুরুতর অবস্থায় ওসমানী হাসপাতালে আনার পথে মারা যান। ঘটনার পর স্থানীয়রা প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি