সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৮
প্রভাতবেলা ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকায় কারাগারে গিয়ে দেখা করার অনুমতি পাননি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৯ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টায় পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেখা করার কথা ছিল।
‘কিন্তু দুপুরে বিএনপির মহাসচিবকে জানিয়ে দেওয়া হয়, বিএনপির চেয়ারপারসন অসুস্থ, তাই তিনি দেখা করার অনুমতি পাচ্ছেন না।’ প্রভাতবেলাকে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান।
এর কিছু আগেই দুপুরে শায়রুল কবীর খান গণমাধ্যমকে জানিয়েছিলেন, কারা কর্তৃপক্ষ বিএনপির মহাসচিবকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে সেখানে রাখা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি