সিলেট | |
প্রকাশিত: 1:20 PM, January 4, 2021
প্রভাতবেলা ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সদস্যদের মারধর ও পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় জামায়েত ইসলামীর বর্তমান ও সাবেক পাঁচ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার (৩ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. মাসুদ পারভেজ তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরা হলেন, কাজী নজরুল ইসলাম খাদেম, গোলাম ফারুক, মো. জাহিদুল ইসলাম, রুস্তম আলী ও মো. জাহাঙ্গীর আলম ইকবাল। বিকেলে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালের ৪ ডিসেম্বর সকালে জেলা পুলিশের একটি ট্রাক পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যদের জন্য নাস্তা নিয়ে কাউতলি যাচ্ছিল। পথিমধ্যে শহরের পীরবাড়ি এলাকায় দুষ্কৃতিকারীরা গাড়িতে থাকা পুলিশ সদস্যদের মারধর, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ঐদিনই ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করা হয়। গত ১০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. মাসুদ পারভেজ মামলার বিচারিক কার্যক্রম শেষে এজাহারনামীয় ও ঘটনায় জড়িত পলাতক সকল আসামিদের প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মামলার আসামি কাজী নজরুল ইসলাম খাদেম, গোলাম ফারুক, মো. জাহিদুল ইসলাম, রুস্তম আলী ও মো. জাহাঙ্গীর আলম ইকবাল আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, মামলার ২১ আসামির মধ্যে ১৬জন ইতিপূর্বে আদালতে আত্মসমর্পণ করার পর বিচারক তাদেরকে কারাগারে পাঠিয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি