ব্লু নবাগতকে ৬ উইকেটে হারিয়েছে শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন!

প্রকাশিত: 1:31 AM, April 24, 2024

ব্লু নবাগতকে ৬ উইকেটে হারিয়েছে শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন!

 

তানজীল শাহরিয়ার

 

ব্লু বার্ড অটো ২য় বভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ৩১তম ম্যাচে ব্লু নবাগত ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন ক্লাব।

 

টসে জয়লাভ করে ব্লু নবাগতকে ব্যাট করার আমন্ত্রণ জানায় শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন। ১.৫ অভারে ৮ রানের মাথায় শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন ১ম উইকেট তুলে নেয়। মাত্র ৬.৩ অভারেই ৫ উইকেট খোয়ায় ব্লু নবাগত, তখন স্কোরবোর্ডে তাদের রান ১৯!

 

৬ষ্ঠ উইকেটে ১৩ রান আসায় উইকেট পড়ার স্রোতে ক্ষণিকের ‘বিরতি’ হয়েছিলো। তবে, শেষ দিকের ৫টি উইকেট তুলে নিতে মাত্র ৭ রান খরচ করেছে শেখঘাট পায়োনিয়ার্স গ্রিনের বোলাররা।

 

১৭.১ অভারে ৩৯ রানে অলআউট হয় ব্লু নবাগত।

 

মাত্রিচ ১৪ রান করেন, বাকি ১০ ব্যাটারের কেউই দুই অঙ্কের দেখা পাননি! ২য় সর্বোচ্চ স্কোর ছিলো ৯! অপেনার সুমনের ব্যাট থেকে এসেছে। আউট হওয়া ৫ জন ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি!

আরও পড়ুন  পিরোজপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

 

সাজু ৪ অভার বল করে ৩ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। তৌফিক, ফারহান, জনি ২টি করে উইকেট তুলে নিয়েছেন।

 

মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শেখঘাট পায়োনিয়ার্স গ্রিনের। ১৭ রানেই ৪ উইকেট খুইসে বসে তারা। মুমিন আর আবিদুল শুরুতেই উইকেট তুলে নিয়ে কিছুটা চাপ সৃষ্টি করেন। তবে লক্ষ্য যেখানে মাত্র ৪০, সেখানে চাপ ধরে রাখা এভারেস্ট জয়ের চাইতেও কঠিন!

 

৫ম উইকেট অবিচ্ছিন্ন ২৩ রান তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তৌফিক এবং জনি।

 

১৫.৩ অভারে ৪ উইকেট হারিয়ে ৪০ রান তুলে ম্যাচ জয়ের অভিযান সম্পন্ন করে শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন।

 

তৌফিক ১২, জনি ১০ রান করেন।

 

মুমিন ১৯ রানের বিনিময়ে ৩টি, আবিদুল ৭ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন।

 

ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন শেখঘাট পায়োনিয়ার্স গ্রিনের সাজু।

আরও পড়ুন  বিশ্বকাপে বাংলাদেশের দাপুটে জয়

 

সর্বশেষ সংবাদ