সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১
বড়লেখার মানুষ ও সমাজ গড়ার কারিগর আব্দুল মান্নান স্যার এর দাফন সম্পন্ন । হাজারো ভক্ত অনুরক্তের অশ্রুসজল নামাজে জানাযার মধ্য দিয়ে শেষ বিদায় জানান মান্নান স্যারকে। রোবাবার(২৭জুন) বিকেল পৌনে ৬টায় পাখিয়ালা ঠিলা মসজিদ প্রাঙ্গনে আব্দুল মান্নান স্যার এর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। ঐদিনই সকাল পৌনে ৯ টায় সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন মানুষ ও সমাজ গড়ার কারিগর আব্দুল মান্নান স্যার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর নামাজে জানাযায় জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিকসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। প্রভাতবেলা প্রতিবেদক।
মৃত্যুকালে আব্দুল মান্নান স্যার এর বয়স ছিল প্রায় ৮২ বছর। দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক আব্দুল মান্নান স্যার। তাঁর ইন্তেকালের অনেক আগেই বড় মেয়ে ইন্তেকাল করেন। একমাত্র ছেলে আরব আমিরাতে বসবাস করছেন। তিনি স্ত্রী , একমাত্র ছেলে ও একমেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী আব্দুল মান্নান স্যার দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। সর্বশেষ তাঁর ব্রেন স্ট্রোক হলে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে স্বজন পরিজন, চিকিৎসক সবার সব চেষ্ঠা ব্যর্থ করে দিয়ে পাড়ি জমান পরপারে।
পেশাগত জীবনে তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তিনি বড়লেখার বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। সর্বশেষ প্রধান শিক্ষক থেকেই অবসরে যান এই মহানুভব ব্যক্তিত্ব।
৬০ এর দশকেই ছাত্রজীবনেই তিনি ইসলামী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হন। পরবর্তীতে বাংলাদেশ জামায়তে ইসলামীর রাজনীতিতে তিনি সক্রিয়ভাবে জড়িত হন। ১৯৮৬ সালে তিনি জামায়াতের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। উল্লেখযোগ্য ভোট পেয়ে তিনি বড়লেখার রাজনৈতিক মহলে নজর কাড়েন।
কলাজুরা, বড়খলা, উত্তর শাহবাজপুর, আতুয়া, বোবারথল, পাকশাইল সহ প্রায় ১৭টি কেন্দ্রে আব্দুল মান্নান স্যার জয়লাভ করেন।
আব্দুল মান্নান স্যার ৮৫ পূর্ববর্তীকালে অখন্ড সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরার সদস্য ছিলেন। ১৯৬৫- ৬৭ সালে যে ৫/৭ জন বড়লেখায় ইসলামি আন্দোলনের গোড়াপত্তন করেন মান্নান ভাই তাদের অন্যতম। স্বাধীনতা পরবর্তী কালে বড়লেখা- কুলাউড়া – ফেঞ্চুগঞ্জ সাংগঠনিক জোনের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বড়লেখা থানা ও উপজেলা জামায়াতের আমীর হিসেবে কয়েক দফায় ২০ বছরের ও বেশী সময় দায়িত্ব পালন করেন।
আব্দুল মান্নান স্যার এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল। এক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, আদর্শ মানুষ ও আদর্শ মানুষ গড়ার কারিগর আব্দুল মান্নান স্যারকে আল্লাহ সুরহানাহু ওয়া তায়ালা জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তাঁর পরিবারের সদস্যদের ছবরে জামিল ধারনের তৌফিক দিন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি