সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮
মৌলভীবাজারের বড়লেখায় স্কুলছাত্র আব্দুল্লাহ হাসান হত্যা মামলার আসামি অলিউর রহমান পারভেজকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদ নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানানো হয়।
পারভেজ উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউপির মোহাম্মদ নগর গ্রামের নুর উদ্দিন বলাইয়ের ছেলে। এই মামলায় তার বাবা নুর উদ্দিন বলাইও গ্রেফতার হয়ে রিমান্ডে রয়েছেন।
এর আগে, এ হত্যা মামলায় একই এলাকার বদরুল ইসলাম, তারেক আহমদ, আব্দুল হক ও নুর উদ্দিন বলাইকে গ্রেফতার করে পুলিশ।
বড়লেখা থানার পুলিশ উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গির আলম প্রভাতবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি