সিলেট | |
প্রকাশিত: 3:15 PM, September 5, 2021
ভাটেরায় ট্রেনের ধাক্কায় নোহা লন্ডভন্ড। ঘটনাস্থলেই শিশুসহ ৫ জনের প্রাণহানি। সংবাদদাতা, কুলাউড়া।
প্রত্যক্ষদর্শীরা জানাান, ঢাকা থেকে ছেড়ে আসা পারাবাত ট্রেন ভাটেরা স্টেশন অতিক্রম করে হোসেনপুর মোড় থেকে রেললাইন ক্রস করা (রেলওয়ে গেট বিহীন) পশ্চিমমুখী রাস্তায় ৬ জন যাত্রীসহ নোহা গাড়ি রেললাইন অতিক্রমকালে ট্রেন ধাক্কা দেয় এবং ট্রেনের সাথে প্রাইভেট গাড়ি সেটে যায়।
প্রায় কোয়ার্টার কিলোমিটার প্রাইভেট গাড়িটিকে ঠেলে নিয়ে যাওয়ার পর ট্রেন থামে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ড্রাইভারসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২ জন গুরুতর আহত। তারা সকলেই সিলেট থেকে পশ্চিম হোসেনপুর নিবাসী সেলু মিয়ার বাড়িতে বিয়ে সংক্রান্ত দাওয়াতে গিয়েছিলেন।
দূর্ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা রেলস্টেশনের অদূরে। মাইক্রোবাসে সিলেটগামী পারাবত ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়ন
শমশেরনগর ও মাইজগাঁও রেলস্টেশন সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি মাইক্রোবাস ভাটেরা রেলস্টেশনের কাছাকাছি হোসেনপুর নামক স্থানে রেলপথ অতিক্রম করার সময় পারাবত এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ওই ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় দুই শিশু ও দুইজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ৫ জন। প্রায় এক ঘণ্টা সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
মাইজগাঁও স্টেশন মাস্টার মনির হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পারাবত এক্সপ্রেসের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় দুই শিশু ও দুইজন বয়স্ক লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৫ জন। এক ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি