মাইজগাঁওয়ে আহত ব্যবসায়ীর অবস্থার অবনতি

প্রকাশিত: 2:31 PM, April 1, 2017

এমরান আহমেদ, ফেঞ্চুগঞ্জ :গত ৩০মার্চ বৃহস্পতিবার রাতে ফেঞ্চগঞ্জ উপজেলার মাইজগাও বাজারে হামলার শিকার  ব্যবসায়ী আলাউদ্দিন আহমেদ চঞ্চলের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।  তাকে শুক্রবার দুপুরে সিলেট এম, এ জি ওসমানী হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যবসায়ীর চাচাতো ভাই আব্দুল আজিজ বলেন, আহত আলাউদ্দিন এর অবস্থা অবনতি ঘটেছে, তিনি কথা বলতে পারছেন না। তাকে সিলেট এম,এ,জি ওসমানী হাসাপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মাথার আঘাত পরীক্ষা করে ২৮টি সেলাই দেয়া হয়েছে।এবিষয় ফেঞ্চুগঞ্জ থানার এসআই সমীরন চন্দ্র দাস জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।
আহত ব্যক্তি সিলেট ওসমানী হাসাপাতালে স্থানান্তরিত হওয়ায় তার সাথে আলাপ হয়নি।
উল্লেখ্য গত বৃহস্পতিবার রাত ৮টায় মাইজগাও বাজারে হামলার শিকার হন তিনি।

সর্বশেষ সংবাদ