সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩
প্রতিনিধি, মাগুরা:
বুধবার (৬ সেপ্টম্বর) দুপুরে শহরের চৌরাঙ্গী মোড় সংর্ঘষের ঘটনা ঘটে।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর জানান, আজ মাগুরা শহরের ইসলামপুর পাড়ায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে সেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভার আয়োজন করা হয়। জেলার ৩৬টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশ স্থলে আসছিলেন। চৌরাঙ্গী মোড় এলাকায় স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে স্বেচ্ছাসেবক দলের নেতা এহসানুল হক পালাশসহ ৫ জন আহত হন।
মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান বলেন, শহরের নতুন বাজার এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল ইসলামপুর পাড়ায় বিএনপির দলীয় কার্য়ালয়ে যাচ্ছিল। মিছিলটি শহরের চৌরঙ্গী মোড়ে পৌঁছালে তারা প্রধানমন্ত্রীর নামে অশ্লীল স্লোগান দিতে থাকে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে তদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
মাগুরা অতিরিক্তি পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, চৌরঙ্গী মোড় এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি