সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১
প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তাজপুরে সীমা আক্তার (২৪) নামে এক নববধূর ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ ফ্রেবুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত সীমার ২ ননদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত সীমার স্বামী পলাতক রয়েছে। নিহত সীমা আক্তার হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকার সাইফুল আলমের স্ত্রী। তারা মাধবপুর উপজেলার তাজপুর এলাকায় ভাড়াটিয়া থেকে একটি কোম্পানীতে ২ জনেই চাকরি করত।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আউশপাড়া গ্রামের আব্দুস শহীদের কন্যা নিহত সীমা আক্তারের সাথে প্রায় ২ মাস আগে সদর উপজেলার পশ্চিম ভাদৈ এলাকার সাইফুলের বিয়ে হয়। নিহতের স্বজনদের দাবি, সীমাকে টাকার জন্য স্বামী সাইফুলসহ শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছে।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি