সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩
এম. রাজু আহমেদ♦ আঞ্চলিক প্রধান, জুড়ী♦
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় নিজ বাড়ীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন।
১৩-১০-২০২২ইং তারিখ রাতে জুড়ী থানা পুলিশ আমার বাড়ী এসে আমাকে ডেকে থানায় নিয়ে গেলে আমি জানতে পারি আনোয়ার হোসেন আমার উপর একটি মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করেছেন। তাই জুড়ী থানা পুলিশ আমাকে জেল হাজতে প্রেরণ করেন। আমি গত ১৯-০৩-২০২৩ইং তারিখে জামিনে মুক্তি পেয়ে বাড়ীতে আসি। ভিকটিমকে মৌলভীবাজার সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা নিরীক্ষা করে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি মর্মে একটি প্রতিবেদন দেয়া হয়।
কুলাউড়ায় সংবাদ সম্মেলনে কুলাউড়ায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার কোনো সাংবাদিক না থাকলেও তিনটি ফেসবুক আইডি/পেজ-এ একটি ভিডিও বক্তব্য প্রচার করা হয়। জুড়ী থেকে মনিরুল ইসলাম কুলাউড়া গিয়ে কথিত সংবাদ সম্মেলনের নামে আমার বিরুদ্ধে মিথ্যা একটি ন্যাক্কারজনক ঘটনা বর্ণনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। যা আমার মান সম্মানে আঘাত করে ও জনমনে বিভ্রান্তি ছড়ায়।
বেআইনী ভাবে আমার বাড়ীর প্রধান গেট, ঘরের দরজা ও জানালা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে। ঘরের যাবতীয় আসবাবপত্র, ইলেকট্রিক যন্ত্রপাতি, এসি সহ প্রায় ২৪ লক্ষ টাকার মালামাল ভাংচুর করে এবং আমার উপর হামলা করে। আমি এ সময় প্রাণে বাচার জন্য ঘর থেকে বের হয়ে বোরো ক্ষেতে দিকে দৌড়ে যেতে চাইলে তাহারা বোরো ক্ষেতে ফেলে আমাকে বেধড়ক মারপিট করে। আমি মরে গেছি মনে করে রক্তান্ত ও অজ্ঞান অবস্থায় ফেলে রাখে।
এমতাবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছি। ভবিষ্যতে আবারও আমি ও আমার পরিবারের উপর মিথ্যা অপবাদ প্রচারের মাধ্যমে বড় ধরণের হামলার ভয়ে এবং বিগত দিনের অপপ্রচারের বিরুদ্ধে সুবিচার পাওয়ার জন্য গত ১১-১০-২০২৩ইং তারিখে আমার স্ত্রী রেশমা আক্তার বাদী হয়ে মাননীয় বিচারক, সাইবার ট্রাইব্যুনাল, সিলেট বরাবর পিটিশন মামলা (নং ২০৯/২০২৩ইং) দায়ের করেন।
এর আগের দিন (আমার বাবার উপর ও বাড়ীতে হামলার দিন) আমাকে কুলাউড়া মাগুরাস্থ আনোয়ার চাচার ভাড়া বাসার ৩ তলায় একটি কক্ষে সারাদিন তালা বদ্ধ করে রাখা হয়। গত ০৩-১০-২০২৩ইং তারিখে আমার বাবা আমাকে বলেন যে আমার ও আমার বোনের কারণে তিনি আনোয়ার গং দের দ্বারা হামলার শিকার হয়েছেন। কথাগুলো আমি মশাহিদ চাচাকে জানালে তিনি আমাকে ভয় ভীতি দেখিয়ে আমার নানা বাড়ীতে (দানাপুর) পাঠিয়ে দেন (নানা বাড়ীর সাথে আমার বাবার সর্ম্পক নেই)। আমার বাবা আমাকে না পেয়ে গত ০৪-১০-২০২৩ইং তারিখে জুড়ী থানায় একটি জিডি করেন। যার নং ১৮৪। গত ০৬-১০-২০২৩ইং আমার চাচা মশাহিদ মিয়া আমার নানা বাড়ী থেকে আমাকে এনে আমার ফুফুর বাড়ী বেলাগাঁও গ্রামে নিয়ে যান। সেখান থেকে পুলিশ আমাকে উদ্ধার।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি