সিলেট ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসরুর রাসেলের পিতা মাওলানা ফরিদ উদ্দিন (গুয়ালবাড়ী হুজুর) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিয়ানীবাজার পৌর বিএনপির সাবেক সভাপতি, পৌর নির্বাচনে ধানের শীষের প্রার্থী, সিলেট জেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব আবু নাসের পিন্টু।
রবিবার রাতে এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় তিনি বলেন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি ছাত্রদলের অহংকার মাসরুর রাসেলের শ্রদ্ধেয় পিতা জনাব ফরিদ উদ্দিন সাহেবের মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে এবং আমরা বিয়ানীবাজার পৌর বিএনপি গভীরভাবে শোকাহত। মাওলানা ফরিদ উদ্দিন সাহেব একজন বিজ্ঞ আলেম ছিলেন। উনার চলে যাওয়ায় আমরা একজন প্রবীণ মুরুব্বিকে হারালাম । উনার শূন্যতা কখনো পূরন হবার নয়।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন উনাকে বেহেশত নসিব করেন, আমিন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি