সিলেট | |
প্রকাশিত: 12:02 PM, June 17, 2020
প্রতিনিধি, চট্টগ্রাম:
মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক তরুণী নিহত হয়েছেন৷
মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে নগরীর জিইসি মোড় এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নামার সময় ট্রাক চাপায় তিনি ঘটনাস্থলে মারা যান। ঘটনাস্থলে যাওয়া পাঁচলাইশ থানার কনস্টেবল সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।
নিহত তরুণীর নাম সামাইরা স্নেহা শারমিন (২৬)। তিনি ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের এমবিএ চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। চার ভাইবোনের মধ্যে দ্বিতীয় শারমিন আকবরশাহ এলাকার বানিয়ারটিলায় পরিবারের সঙ্গে থাকতেন।
কনস্টেবল সালাউদ্দিন বলেন, ‘জিইসি মোড় এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নামার সময় স্যানমার ওশান সিটির সামনে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-৮২১৬) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই তরুণী মারা যান। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি