সিলেট | |
প্রকাশিত: 4:05 PM, January 28, 2020
প্রভাতবেলা ডেস্ক:: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম নৌকা মার্কায় ভোট চেয়েছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে দেখা হলে কুশলাদি বিনিময় করেন আতিকুল ইসলাম।
এ সময় ফখরুল ইসলামকে আতিকুল বলেন, ‘আপনি তো উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসিন্দা। আপনার ভোট চাই।’
উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘আমি ঢাকা সিটির ভোটার নই। ঠাকুরগাঁওয়ের ভোটার। তবে সব প্রার্থীর জন্যই দোয়া থাকবে, যাতে একটা সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়।’
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে থাকা বিএনপির অন্যান্য নেতাদের কাছে নৌকা মার্কায় ভোট চান আতিকুল ইসলাম।
বিএনপির মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
আর আতিকুল ইসলামের সঙ্গে ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শ্যামল দত্তসহ অন্যরা।
আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রভাতবেলা /২৮-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি