সিলেট | |
প্রকাশিত: 1:46 AM, May 7, 2020
প্রভাতবেলা ডেস্ক: অধ্যাপক মুনতাসির মামুন সুস্থ হয়ে উঠছেন। তাঁর শারিরিক অবস্থা উন্নতির দিকে। তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।মুনতাসির মামুন কৃত্রিম অক্সিজেন সাপোর্ট স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। তিনি স্বাভাবিক ভাবেই কথাবার্তা বলতে পারছেন। লেখক গবেষক মোস্তফা সেলিম রাত সোয়া ১টায় প্রভাতবেলা’কে এ তথ্য নিশ্চিত করেন।
প্রবীণ ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনকে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যার কারণে গত রোববার সন্ধ্যায় নগরীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তৎক্ষণাত তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
সোমবার মুগদা হাসপাতালে মুনতাসীর মামুনের করোনা টেস্ট করা হয়। পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ আসে।এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল।
হাসপাতালের কোভিড-১৯ দলের নেতৃত্বে থাকা চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বলেছিলেন, মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা ভালো না। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তিনি চোখেও ঠিকমতো দেখতে পাচ্ছেন না। তাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
মুনতাসির মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক (বঙ্গবন্ধু চেয়ার)।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি