মোহাম্মদপুরে ক্লিনিকে এসি বিস্ফোরণে চিকিৎসকসহ দুজন দগ্ধ

প্রকাশিত: 5:09 PM, June 24, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ রাজধানীর মোহাম্মদপুরে একটি ক্লিনিকে এসি বিস্ফোরণে চিকিৎসকসহ দুজন দগ্ধ হয়েছেন।

 

শনিবার (২৩ জুন) রাতে মোহাম্মদপুরের হাউজিং সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ঢামেকে পাঠনো হয়।

 

দগ্ধরা হলেন- রাজধানীর শিকদার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ নজরুল হুদা (৪৫) এবং সাভারের একটি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহবুবুল হক (৫০)।

 

ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, নজরুল ইসলামের মুখ ও দুই হাত ঝলসে গেছে। আর মাহবুবুল হকের দুই হাত, মুখ ও মাথা ঝলসে গেছে।

 

দগ্ধ  ডা. সৈয়দ নজরুল হুদা  ও অধ্যাপক মো. মাহবুবুল হক উভয়েই মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসিন্দা। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

 

হাসপাতালে দগ্ধ চিকিৎসক নজরুল হুদা জানান, মোহ্ম্মদপুর হাউজিং সোসাইটিতে সৈয়দ ডেন্টাল নামে একটি ক্লিনিক আছে তার। রাতে দাঁতের চিকিৎসা করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়’।

আরও পড়ুন  সেরা ২০ - নারী ক্রিকেটারে বাংলাদেশের মুর্শিদা

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ