সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৮
আনন্দঝর্ণা ডেস্ক: জনপ্রিয় নায়িকা মৌসুমী ও অপু বিশ্বাসকে নিয়ে দুবাই যাচ্ছেন নায়ক ওমর সানি। মূলত দুবাইয়ের একটি শো’য়ে অংশ নেবেন তাঁরা। আগামী ১৪ সেপ্টেম্বর এই শোতে অংশ নিতে আজ সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন এই তারকারা।
অনুষ্ঠানে আরো যাচ্ছেন কণ্ঠশিল্পী প্রতীক হাসান, তাসনিম আনিকা, কৌতুক অভিনেতা আবু হেনা রনি। এর আগে ১৩ সেপ্টেম্বর বাহরাইনের একটি শোয়ে অংশ নেবেন অপু বিশ্বাস, ন্যান্সি, প্রতীক হাসান, তাসনিম আনিকাসহ অনেকে।
এই সফর নিয়ে ওমর সানি বলেন, ‘শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই আমাদের দেশের মানুষ রয়েছে। তারা বিদেশের মাটিতে অনেক কষ্ট করেন। আবার এমনও আছেন যাঁরা বিদেশের মাটিতে কাজ করে দেশের নাম উজ্জ্বল করেছেন। তাঁদের প্রতি আমার সব সময় কৃতজ্ঞতা। যে কারণে দেশের বাইরে যেকোনো অনুষ্ঠানে আমি যেতে আগ্রহবোধ করি।’
অপু বিশ্বাস বলেন, ‘প্রবাসি বাঙালিরা আমাদের দেশের সিনেমা নাটক অনেক পছন্দ করেন। অবসর সময়ে আমাদের কাজের খোঁজখবর নেন। বিদেশের মাটিতে কিছু শো করতে গিয়ে সেটা বুঝতে পেরেছি। আজ সন্ধ্যায় আমরা বাহরাইন যাচ্ছি। সেখানে আগামীকাল বিশ্রাম নিয়ে ১৩ সেপ্টেম্বর একটি শোয়ে অংশ নেব। এরপর ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে একটি শোয়ে যাব। পরের দিন ঢাকায় ফেরার কথা রয়েছে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি