সিলেট | |
প্রকাশিত: 8:47 PM, January 24, 2020
সংবাদদাতা,হবিগঞ্জ :: হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহি বাস উল্টে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামাইছড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে এদের মধ্যে দুইজন নারী ও বাসের হেলপার বলে জানায় পুলিশ।
সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, সকালে শ্রীমঙ্গল থেকে যাত্রী নিয়ে একটি বাস হবিগঞ্জের উদ্দ্যেশ্যে রওনা হয়। পথিমধ্যে কামাইছড়া পাহাড়ি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে হেলপারসহ দুই নারী নিহত হন।
প্রভাতবেলা /২৪-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি