সিলেট | |
প্রকাশিত: 8:32 PM, May 4, 2018
প্রভাতবেলা প্রতিবেদকঃ সিলেটের বালাগঞ্জ উপজেলা যুবদলের সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য আদিল আহমদ রিমন আটক করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে কোতোয়ালী থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে নগরীর লামাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকার কারনে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কয়েকটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
সূত্র থেকে জানা যায়, যুবদল নেতা আদিল আহমদ রিমন, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্ঠা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সফল সভাপতি মো: আব্দুল হক (এম এ হক) এর ভাগিনা এবং বর্তমান যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লাকি আহমদের ভাই।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি