সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৮
কুষ্টিয়া সংবাদদাতাঃ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের আক্রমণে রক্তাক্ত হয়েছেন মাহমুদুর রহমান।
কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত প্রাঙ্গণে আজ রোবরাব এই ঘটনা ঘটে। দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরাদের আঘাতে মাথা ও সারা শরীরে ক্ষতবিক্ষত হয়েছেন। রক্তে ভেসে যায় তার পরিচিত শার্ট।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে আদালত থেকে বের হলে আদালত প্রাঙ্গণেই বর্বর এই হামলার শিকার হন তিনি ।
পরে তাকে নিয়ে মহিলা আইনজীবী সমিতির এডভোকেট সামস তামিম মুক্তির চেম্বারে অবস্থান নিলে ছাত্রলীগ সেখানেও হামলা চালায়।
ঘটনার সুত্রপাত, রোববার (২২ জুলাই) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষারের করা একটি মানহানি মামলায় মাহমুদুর রহমান কুষ্টিয়া আদালতে যান ৫০০ ধারার মানহানি মামলায় জামিন নিতে যান।
হাজির হওয়ার পর আদালত জামিনও মঞ্জুর করেন। পরে পুলিশি প্রোটেকশনে ঢাকার পথে রওনার নির্দেশ দেন আদালত।
আদালতের রায়ের অসন্তুষ্ট হয়ে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ১২টা থেকে মাহমুদুর রহমান সেখানে অবরুদ্ধ করে রাখে।
কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এমএম মোর্শেদ ১০ হাজার টাকা জামানতে মাহমুদুর রহমানের স্থায়ীভাবে জামিন মঞ্জুর করেন।
আদালত তাঁর জামিন মঞ্জুর করেন এবং তাঁকে পুলিশের নিরাপত্তায় নিরাপদে ঢাকায় ফেরার ব্যবস্থার আদেশ দেন।
কিন্তু স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা তাঁর বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল নিয়ে আসে এবং তাঁর উপর আক্রমণ প্রচেষ্টা চালায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি