সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, জুন ২, ২০১৮
আনন্দঝর্ণা ডেস্ক: বেশ কিছুদিন ধরেই বলিউড মহলে কানাঘুষা চলছে রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে। গুজব, তাঁরা নাকি ডেটও করছেন। তবে এখন পর্যন্ত এই ঘটনা দুজনের কেউই মেনে নেননি। দুঃখ পাওয়ার কোনও কারণ নেই মেনে না নিলেও, কারণ সম্পর্কের কথা অস্বীকারও করেননি তাঁরা। বরং তাঁদের নীরবতা অনেকটা এই জল্পনাকে ইন্ধন দেওয়া হচ্ছে বলেই মনে করছেন অনেকে।
এর আগে আলিয়া প্রকাশ্যে জানিয়েছেন, রণবীর তাঁর ছোটবেলার ক্রাশ। ব্রহ্মাস্ত্র ছবিতে রণবীরের সঙ্গে কাজ করতে পারাটা যেন স্বপ্নপূরণের মত, বলেছেন আলিয়া ভাট। আবার রণবীরও স্বীকার করেছেন আলিয়ার প্রতি তাঁর দুবর্লতার কথা।
পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী, ‘হাইওয়ে’ অভিনেত্রীর সঙ্গে রণবীরের সম্পর্কের কথা জানতে চাওয়া হলে রণবীর বলেন, বিষয়টি এতই নতুন যে এ নিয়ে এখনই কথা বলতে চাই না। আর রণবীরের এই বক্তব্য নিয়েই সবাই মাতামাতি করছে বলিউড ফ্লিম ইন্ডস্ট্রিতে।
অয়ন মুখার্জির সুপারহিরো ছবি ‘ব্রহ্মাস্ত্র’তে অভিনয় করতে গিয়ে কাছাকাছি আসেন রণবীর ও আলিয়া। যদিও নিন্দুকেরা বলছেন, প্রেমটেম কিচ্ছু না। ছবির প্রচারের জন্য এগুলো স্রেফ ভণিতা।
অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র-র শুটিং শুরু হওয়ার পর থেকেই জল্পনা রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে। স্বভাবতই দর্শক মুখিয়ে রয়েছেন তাঁদের কেমিষ্ট্রির হাল জানতে। এর আগে বিগ-বির ৭৫তম জন্মদিনে ব্রহ্মাস্ত্র-র কথা ঘোষণা করেছিলেন করণ জোহার। সম্ভবত আগামি বছর ১৫ অগাস্ট মুক্তি পাবে ছবিটি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি