রণবীর-দীপিকা দুজনে দুজনার হতে চলেছেন

প্রকাশিত: 6:15 PM, July 3, 2018

আনন্দ ঝর্ণা প্রতিবেদকঃ ভালবাসা চায় বন্ধন। ভালবাসা চায় আলিঙ্গন। ভালবাসা চায় হাতে হাত রেখে কাটিয়ে দিতে সারাটা জীবন। ভালবাসা চান হতে একান্ত আপনজন।

 

অবশেষে একান্ত আপন হচ্ছেন বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

 

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মালা বদল করতে যাচ্ছেন এই বলিউড তারকা জুটি। দীর্ঘ গোপন প্রেমের পর একে অপরের জীবনসঙ্গী হচ্ছেন। এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ  মাধ্যম।

 

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের আসর্ব বসবে ইতালীতে।

 

গত ১১ ডিসেম্বর ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মারও বিয়ের আসর বসেছিলো ইতালির তাসকেনি রিসোর্টে।

 

তাদের অনুস্মরণে ও অনুকরণে এবার সেই একই দেশে বসতে যাচ্ছে বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের আসর।

 

তবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের পূর্বাভাস মিলছিল বেশ অনেকদিন যাবতই। বাজিরাও মাস্তানী, পদ্মাবতী সিনেমার এই সফল জুটি ব্যস্ততায় কাটাছিলেন তাদের ভবিষ্যৎ আয়োজন নিয়ে। হাতের কাজ বেশ করছিলেন দ্রুত। নতুন কোন ছবিতে সাইন করছিলেন না দীপিকা।

আরও পড়ুন  এন্ড্রু কিশোরের অন্ত্যেষ্টিক্রিয়া ১৫ জুলাই

ভারতীয় প্রচার মাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদনে জানা গেছে- আগামী ১২ থেকে ১৬ নভেম্বরে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

 

আরো খবর হচ্ছে – এই বলিউড সুপার ষ্টার তারকা জুটির বিয়েতে অতিথি হিসেবে কারা উপস্থিত থাকবেন সে তালিকাও নাকি প্রস্তুত হয়েগেছে।

 

এহন বাকি শুধু বাকি কাছের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদেরই বিয়েতে নিমন্ত্রণ করা।

 

ইতালিতে ওয়েডিং প্রোগ্রামের পর মুম্বাইতে জমকালো এক বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন বলে। এমনটাই জানা গেছে।

 

সর্বশেষ সংবাদ