রাজুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৮

রাজুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল

প্রভাতবেলা প্রতিবেদকঃ ছাত্রনেতা ফয়জুল হক রাজুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর ছাত্রদল।

 

সোমবার (১৩ আগস্ট) নগরের মিরাবাজার থেকে মিছিলটি বের হয়ে কোর্ট পয়েন্ট এলাকায় সমাবেশ করে।

 

এম.সি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বদর“ল আজাদ রানার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক কর্মসূচী প্রণয়ন ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইমরানুল ইসলাম জাসিম এবং এম.সি কলেজ ছাত্রদলের সদস্য সচিব দেলওয়ার হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অবিলম্বে অযোগ্য অথর্ব  নব গঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটিকে বাতিল ও রাজু হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবী জানান।

 

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. নুরুল আমিন।

 

এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমদ, মহানগর ছাত্রদলের সদস্য শাহাদত খান, মহানগর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক ঝলক আচার্য্য, নুরুল ইসলাম রুহুল, তোফায়েল আহমদ তুহিন, আলাল আহমদ, আব্দুল মুকিত মুকুল, ল’ কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক ভূলন কান্তি তালুকদার, এ ইউ রানা, জেলা ছাত্রদলের সাবেক সহ স্কুল বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ্‌ আব্দুস সোবহান, সাফিন আহমদ মাছুম, দিহান আহমদ হার“ন, আহমেদ আল আমিন, জেলা ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহজাহান চৌধুরী মাহি, সেলিম আহমদ সাগর, আশরাফুল হক সুজন, আজমল হোসেন অপু, সুভন শাহজাহান আবিদ, তুহিন আহমদ মুসা, শেখ র“বেল আহমদ জিসান, আব্দুল কুদ্দুস, আরিফ ইকবাল নেহাল, রিয়াদ আহমদ, হেলাল উদ্দিন, মোঃ জিহাদুল ইসলাম, আমিনুল ইসলাম, জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফজলে রাব্বী সাদিক, শাওন আহমদ, ফাহিম আহমদ, আলী হোসেন, আলাল আহমদ, দিলওয়ার আহমদ, হেলাল উদ্দিন, কামর“ল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, সজিব আহমদ, ইকবাল হোসেন, সাদেক হোসেন প্রমুখ।

আরও পড়ুন  ৫ দিনের রিমান্ডে ‘ধর্ষক’ রবিউল

 

সর্বশেষ সংবাদ