রাতে থাকার প্রস্তাব প্রত্যাখান কি অপরাধ: সারিকা

প্রকাশিত: 12:57 AM, April 7, 2017

আনন্দঝর্ণা ডেস্ক:  শুটিং ডেট এর একদিন আগে ক্লায়েন্ট এর গাড়ি করে মানিকগঞ্জ (যেখানে একঘণ্টার প্লাস সময় লাগে আমার বাসা থেকে যেতে) যাওয়া এবং আগেরদিন দিন এবং রাত সেখানে তার সাথে থাকার প্রস্তাব প্রত্যাখ্যান করাটা কি কোনো অপরাধের খাতায় পড়ে?

এটা কি অপেশাদারিত্ব? ওয়েল উইশার প্লিজ শেয়ার ইওর ভিউ।

জনপ্রিয় মডেল অভিনেত্রী সারিকার স্ট্যাটাস এটি। বুধবার সন্ধ্যায় তিনি ফেসবুকে এমনই একটি স্ট্যাটাসে চমকে দেন সবাইকে। কারো নাম উল্লেখ না করলেও তার মানিকগঞ্জে শুটিং ছিল নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের একটি বিজ্ঞাপনের।

কিন্তু সারিকাকে একাধিকবার ফোনে না পেয়ে শেষ পর্যন্ত পূর্ণিমাকে দিয়ে কাজটি করানো হয়। আর এক্ষেত্রে অভিযোগটা সারিকার দিক থেকে আসার পূর্বেই নির্মাতা আরিয়ানের দিক থেকেই আসে।

সারিকার সঙ্গে কথা ছিল আগেরদিন সন্ধ্যায় ইউনিটের গাড়িতে মানিকগঞ্জে যাওয়ার পর আমরা একটা রিহার্সেল করবো। এরপর ভোরেই শুটিং করবো। কিন্তু সন্ধ্যায় তো নয়ই ওই দিন রাত ১টা পর্যন্ত সারিকার সঙ্গে ফোনে যোগাযোগ করে না পেয়ে লোকসানের ভয়ে পূর্ণিমা আপাকে চূড়ান্ত করি। তাকে নিয়েই শুটিং করা হলো।

সর্বশেষ সংবাদ