সিলেট | |
প্রকাশিত: 4:03 PM, September 5, 2023
প্রভাতবেলা ডেস্ক:
তার সফর সম্পর্কে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে জাকার্তা থেকে ঢাকায় আসবেন লাভরভ। সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবে। পরদিন ৮ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর বিকালেই জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন পুতিনের পররাষ্ট্রমন্ত্রী। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। ওই সম্মেলনে ভ্লাদিমির পুতিন আসছেন না। লাভরভ তার প্রতিনিধিত্ব করবেন।
কূটনৈতিক সূত্র বলছে, লাভরভ ঢাকা সফরের সময় দু’দেশের সম্পর্কের নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশের আগামী নির্বাচন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকে সের্গেই লাভরভ বিশ্বের বিভিন্ন দেশ সফর করছেন। ওই সময় থেকেই তার বাংলাদেশ সফর নিয়ে আগ্রহ দেখিয়ে আসছে রাশিয়া। ঢাকায় রাশিয়া দূতাবাস নিয়মিতভাবে রাজনৈতিক পর্যায়ে এ সফর নিয়ে আগ্রহ দেখাচ্ছে।
এর আগে গত বছরের ২৩ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল লাভরভের। ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) উচ্চপর্যায়ের বৈঠক বাতিল হওয়ায় সেবার ঢাকা আসেননি তিনি।
ওই সফর বাতিল নিয়ে তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বলেছিলেন, ২৪ নভেম্বর আইওআরএর মন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে। এতে যোগ দিতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকার আসার কথা ছিল। তিনি বাংলাদেশে আসছেন না।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি