রায়হান হত্যা : আদালতে ৩ পুলিশ সদস্যের জবানবন্দি

প্রকাশিত: 5:20 PM, October 19, 2020

রায়হান হত্যা : আদালতে ৩ পুলিশ সদস্যের জবানবন্দি

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান আহমদের নিহতের ঘটনায় আদালতে জবানবন্দি দিচ্ছেন ফাঁড়িতে কর্মরত ৩ পুলিশ সদস্য। আদালত সূত্র জানিয়েছে, ১৬৪ ধারায় এই তিন কনস্টেবল জবানবন্দি দিচ্ছেন ।
আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ৩টা থেকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জিহাদুুর রহমানের আদালতে জবানবন্দি দিচ্ছেন কনষ্টেবল দেলোয়ার, সাইদুর ও শামীম।

 

উল্লেখ্য, গত ১১ অক্টোবর (শনিবার দিবাগত রাতে) বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪)। পরে রোববার সকালে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।

 

রায়হান নিহতের ঘটনায় ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটুচন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত এবং এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে প্রত্যাহার করা হয়।

আরও পড়ুন  সাংবাদিক শামস শামীমের মাতৃবিয়োগ

 

এই ঘটনায় সোমবার (১২ অক্টোবর) রাত আড়াইটার সময় অজ্ঞাতনামাদের আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী। মামলা দায়েরের পর ১৩ অক্টোবর থেকে প্রধান অভিযুক্ত এস.আই আকবর হোসেন ভূইয়া পলাতক রয়েছেন।

সর্বশেষ সংবাদ