সিলেট | |
প্রকাশিত: 4:44 PM, March 7, 2021
প্রভাতবেলা ডেস্ক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাইতুল মামুর জামে মসজিদ নামে একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (৭ মার্চ) সকাল ৬ টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রবিবার সকাল ৬ টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাইতুল মামুর জামে মসজিদের ভেতরে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকলে মসজিদে থাকা মুসল্লিরা বাইরে বেরিয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওসমান গণি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে মসজিদটি মালামাল পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মসজিদ কমিটি দাবি করেন। বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাকিটা তদন্তের পর জানা যাবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি